ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
শহীদদের সেই ঋণ স্বীকার করেই তাঁদের স্বপ্নের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে- আলী রীয়াজ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 19 January, 2026, 8:10 PM

শহীদদের সেই ঋণ স্বীকার করেই তাঁদের স্বপ্নের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে- আলী রীয়াজ

শহীদদের সেই ঋণ স্বীকার করেই তাঁদের স্বপ্নের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে- আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ইনসাফ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ না চলে, এক ব্যক্তির ইচ্ছায় যেন সংবিধান সংশোধন না হয়, সে ব্যবস্থাই নিশ্চিত করতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে 'গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ' উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে, দেশের মালিক জনগণ। সেই মালিকানা চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গণভোট। নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা আজ সৃষ্টি হয়েছে, তা হঠাৎ করে আসেনি। বহু রক্ত, প্রাণ ও নির্যাতনের মধ্য দিয়ে এই সুযোগ এসেছে। শহীদদের সেই ঋণ স্বীকার করেই আমাদের তাদের স্বপ্নের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে।

তিনি আরও বলেন, অতীতে এক ব্যক্তির ইচ্ছায় সংবিধান সংশোধন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। এর ফল কী হয়েছে, তা বিগত তিনটি জাতীয় নির্বাচনেই প্রমাণিত। নির্বাচন নামের প্রহসনের তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেজন্যই গণভোট অত্যন্ত জরুরি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সম্মতিই হচ্ছে গণভোট। এই ভোটের গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা নির্ধারণ করবে। জুলাই জাতীয় সনদ কোনো সরকারের সনদ নয়, এটি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের দলিল। রাষ্ট্র সংস্কারের স্বার্থে গণভোট প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো বাধা থাকার কথা নয়।
নির্বাচন কমিশন ও বিচার বিভাগের প্রসঙ্গ টেনে অধ্যাপক আলী রীয়াজ বলেন, অতীতে ক্ষমতাসীনদের পছন্দের ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছে। হাজার হাজার মানুষ গায়েবি মামলায় আসামি হয়েছেন, জামিন নিতে গিয়ে নিঃস্ব হয়েছেন। ভবিষ্যতে যেন প্রতিটি নাগরিক ন্যায়বিচার পায়, সেটিই গণভোটের অন্যতম লক্ষ্য।

রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উচ্চকক্ষের সমর্থন প্রয়োজন হবে এবং রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধন আর ‘ছেলেখেলা’ হতে পারবে না। এজন্য নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশের পাশাপাশি উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করতে হবে।

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম ফজলুল হক ভুইয়া এবং ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, গণভোট নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এসব ভোগাস। ফ্যাসিবাদ নিবারণের জন্য গণভোট অপরিহার্য এবং এতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

মনির হায়দার বলেন, পছন্দের সরকার ক্ষমতায় থাকুক বা না থাকুক জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতেই গণভোট। গত ৫৪ বছরে মানুষের প্রত্যাশিত স্বপ্ন পূরণ হয়নি। তাই রাষ্ট্রব্যবস্থা সংস্কারে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪টি উপজেলার জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status