|
শ্রীপুরে বিষ পানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে বিষ পানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের কালার বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আরিফা আক্তার (১৬)। তিনি ওই এলাকার আলফাজ উদ্দিনের মেয়ে এবং গাজীপুর বাজার রফিক রাজু ক্যাডেট কলেজের ২০২৬ ব্যাচের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বাড়িতে একটি বিষয় নিয়ে পারিবারিক কলহ হয়। পরে ভোর রাতে ফজরের নামাজের আগে আরিফার শয়নকক্ষ থেকে অসুস্থতার শব্দ শুনে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে আরিফাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, অভিমান করে সে ঘরে থাকা ইঁদুর তাড়ানোর গ্যাসের ট্যাবলেট সেবন করেছিল। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
‘সরকারের বিরুদ্ধে বলিনি, নিরাপত্তাহীনতা-ক্ষোভ থেকেই লাইভ করেছিলাম’
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নতুন চুল গজানোর জন্য চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন?
