|
মাধবপুরে পাথরের নিচে লুকানো ছিল ভারতীয় জিরা
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে পাথরের নিচে লুকানো ছিল ভারতীয় জিরা বিজিবি সূত্র জানায়, সোমবার(১৯ জানুয়ারি) রাত ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহল দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেন। সোমবার সন্ধ্যায় ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
