|
শীতকালে বায়ুদূষণ বাড়ে, সুস্থ থাকতে যে ৭ অভ্যাস জরুরি
নতুন সময় ডেস্ক
|
![]() শীতকালে বায়ুদূষণ বাড়ে, সুস্থ থাকতে যে ৭ অভ্যাস জরুরি বিশেষ করে শিশু ও প্রবীণরা এই দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন এনে আমরা ফুসফুস ও শরীরকে সুরক্ষিত রাখতে পারি। প্রথমত, প্রতিদিন বাইরে বেরোনোর আগে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বাতাসের মান পরীক্ষা করা জরুরি। দূষণ বেশি থাকলে সকালে বা সন্ধ্যায় ব্যায়াম এড়িয়ে চলাই ভালো। বাড়ির পরিবেশ নিরাপদ রাখতে জানালা বন্ধ রাখা এবং সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা উচিত। এছাড়া স্নেক প্ল্যান্ট বা অ্যারিকা পামের মতো ইনডোর প্ল্যান্ট ঘরকে প্রাকৃতিকভাবে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। চিকিৎসকদের মতে, বাইরে বেরোনোর সময় সাধারণ মাস্কের পরিবর্তে এন৯৫ বা এন৯৯ সার্টিফায়েড মাস্ক ব্যবহার করা উচিত। শরীর থেকে টক্সিন বের করতে পর্যাপ্ত পানি পান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা এবং হৃদরোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো দীর্ঘমেয়াদী জটিলতা এড়াতে সাহায্য করবে। সামান্য সচেতনতাই বায়ুদূষণের এই প্রতিকূল সময়ে সুস্থ থাকার চাবিকাঠি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
