|
সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব, মাগুরায় মানবিক কর্মসূচি
নতুন সময় প্রতিবেদক
|
![]() সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব, মাগুরায় মানবিক কর্মসূচি এই মানবিক উদ্যোগের মাধ্যমে মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর, বাড়িয়ালা, শ্রীমন্তপুর ও ফুলবাড়ী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের পাশাপাশি হাজিপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে রক্ষা ও কিছুটা স্বস্তি পৌঁছে দিতে শিশু ও স্থানীয় কমিউনিটির সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সিএসআর প্রকল্পটির নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর সালমান আল ফারসি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিড (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ইউছুফ আবদুল্লাহ তকী এবং অ্যাসোসিয়েট (লজিস্টিকস অ্যান্ড অপারেশন্স) সাজিদ হোসেন অন্তু। এছাড়া স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় পর্যায়ে সহযোগিতা করেন অ্যাডভোকেট লুৎফুল হাকিম (নওরোজ), মো. তারিকুল ইসলাম (খোশরোজ), অধ্যাপক মো. জাহিদুল ইসলাম (দিলু) এবং অধ্যাপক মো. হাবিবুল হাকিম (শাহীন)। শীতবস্ত্র গ্রহণের সময় গ্রামবাসীদের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতাই ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য। আয়োজকদের মতে, মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
