ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
যুক্তরাষ্ট্র কি পুতিনকে তুলে নেওয়ার নির্দেশ দেবে, জবাবে কী বলছেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 January, 2026, 5:29 PM

যুক্তরাষ্ট্র কি পুতিনকে তুলে নেওয়ার নির্দেশ দেবে, জবাবে কী বলছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র কি পুতিনকে তুলে নেওয়ার নির্দেশ দেবে, জবাবে কী বলছেন ট্রাম্প

এক সপ্তাহ আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সেফ হোম থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ঠিক একই কায়দায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলে নেওয়া হবে কি না, এমন প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ট্রাম্প বলেছেন, এটার প্রয়োজন হবে বলে তাঁর মনে হচ্ছে না।

যুক্তরাষ্ট্র পুতিনের ক্ষেত্রেও মাদুরোর মতো একই কাজ করতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত করার কয়েক দিনের মাথায় ট্রাম্পকে এমন প্রশ্নের মুখে পড়তে হলো।

জেলেনস্কি মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘যদি আপনারা স্বৈরশাসকদের সঙ্গে এমনটা করতে পারেন, তাহলে বলব, যুক্তরাষ্ট্র জানে যে পরবর্তী ধাপে কী করতে হবে।’

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। এ সময় জেলেনস্কির মন্তব্যটিকে সামনে টেনে ফক্স নিউজের পিটার ডুকি ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘মনে হচ্ছে, তিনি চাইছেন, আপনি গিয়ে ভ্লাদিমির পুতিনকে ধরুন।’ ওই সংবাদিক আরও জিজ্ঞেস করেন, ‘আপনি কি কখনো পুতিনকে ধরার জন্য কোনো অভিযান চালানোর আদেশ দেবেন?’

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা তাঁর (পুতিন) সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখব এবং সব সময়ই রেখেছি।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, এক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য তাঁর মধ্যস্থতার চেষ্টা সফল না হওয়ায় তিনি অত্যন্ত হতাশ।

মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটির নিন্দা জানিয়েছে মস্কো। এ ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তারা।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া এ ঘটনাকে ‘দস্যুতা’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, এ ধরনের কার্যকলাপ বিশ্বকে ‘বিশৃঙ্খলা ও অরাজকতার’ দিকে ঠেলে দিচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status