|
জোর করে বিয়ে করেছেন রাজার ছেলে! রাজপরিবারের বিরুদ্ধে মুখ খুললেন তরুণী
নতুন সময় ডেস্ক
|
![]() জোর করে বিয়ে করেছেন রাজার ছেলে! রাজপরিবারের বিরুদ্ধে মুখ খুললেন তরুণী পরিস্থিতির চাপে তাকে এই সম্পর্কে জড়াতে হয়। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নতুন করে আন্তর্জাতিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তিনি। এ বিষয়ে মানোহারা ওডেলিয়া বলেন, ‘আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনও বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনও বাস্তব বিকল্প ছিল না। বাইরে থেকে সব কিছু রাজকীয় ও স্বপ্নের মতো মনে হলেও বাস্তবটা ছিল একেবারেই আলাদা। এই অভিজ্ঞতা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে।’ জানা যায়, মানোহারা ওডেলিয়ার সঙ্গে মালয়েশিয়ার ওই রাজপুত্রের বিয়ে নিয়ে শুরু থেকেই নানা অসন্তোষ ছিল। পরিবার ও ঘনিষ্ঠ মহলের চাপেই এই বিয়েতে সম্মতি দিতে বাধ্য হন তিনি। বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয় মডেলকে। বাইরের জনপ্রিয়তার আড়ালে সম্পর্কটি মোটেও স্বাভাবিক ছিল না। দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে কাটছিল তার জীবন। সম্প্রতি সাহস সঞ্চয় করেই তিনি পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
