ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারে ৬দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা চলছে
মিন্টু কান্তি নাথ, রাঙ্গামাটি
প্রকাশ: Thursday, 8 January, 2026, 4:23 PM

বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারে ৬দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা চলছে

বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারে ৬দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা চলছে

তিন পার্বত্য জেলা থেকে অংশ নেওয়া প্রায় দের শতাধিক দায়ক-দায়িকা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এই বছর ও ছয় দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালাই বিভিন্ন ধর্মীয় শিক্ষনীয় দেশনার প্রায় তিন পার্বত্য জেলা থেকে দের শতাধি দায়ক- দায়িকাগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয়েছে।

বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারের ছয় দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সমাপনীর হবে আগামী ১০ জানুয়ারি সকালে কুদুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

রাজস্থলী দি বুদ্ধ সাসনা হিতাকারীর এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ৫ ই জানুয়ারি রবিবার সকাল থেকে শুরু হয় বিদর্শন ভাবনা কর্মশালা। জগৎতের সকল সত্বগণের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষে কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের দায়ক- দায়িকা বৃন্দের আয়োজিত বিদর্শন ভাবনা কর্মশালায় বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করেন মায়ানমার সরকার কর্তৃক"আগগা মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা" উপাধি প্রাপ্ত ও বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সভাপতি ও রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের।

এই ছাড়াও কুদুমছড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ চাইন্দাসারা ভিক্ষু জানান, বিদর্শন ভাবনা কর্মশালায় অংশ নেওয়া হচ্ছে,অনেক পুণ্যের ফলে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। আমরা জানা ও না জানা সত্ত্বেও হয়তো চলার পথে  অনেক ভুল করেছি,যেমন শরীরে বা কাপড়ে ময়লা লাগলে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কিন্তু আমরা মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য কি কোন চেষ্টা করচ্ছি? তাই, মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য বিদর্শন ভাবনা অনুশীলন করা সকল মানুষের জীবনে খুবই প্রয়োজন।এ বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যক্ষভাবে মানুষ নিজ ধ্যানের স্বরূপ উপলদ্ধি করতে পারে।

ধ্যান করতে আসা উপাসক ও উপাসিকা বলেন কুদুমছড়া বৌদ্ধ বিহারের বিদর্শন ভাবনা কর্মশালা তিন পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৪০ হতে ১৫০ জনের মতো দায়ক-দায়িকা ও ধ্যানীবৃন্দের অংশগ্ৰহন করে।কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে মনোরম পরিবেশ থাকলেও কিন্তূ বিদর্শন কর্মশালা অংশগ্রহণ কারিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,তার মধ্যে বিহারটিতে শৌচাগার,পাঠি,বালিশ,কম্বলসহ,মাঠ সংস্কার,অবকাঠামোর সমস্যা কথা তুলে ধরেন ।

বিশেষ করে বিহারে নিদর্শন ভাবনা কর্মশালায় আশা বয়স্ক দায়ক- দায়িকাদের গত ৩দিন ধরে বিহারের দায়ক-দায়িকাগণ যে হারে সেবা দিয়েছে তা ভোলার মতো নয়। তাই কুদুমছড়া পাড়া বাসিকে ধন্যবাদ জানান এবং বিহারের প্রয়োজনীয় সমস্যা গুলো সমাধানে জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসক ও আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে রাঙ্গামাটি জেলার মাননীয় সংসদ আসনে বিজয়ীদের নিকট সু-দৃষ্টি কামনা করেন।

বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সাধারণ সম্পাদক মংসিনু মারমা বলেন সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কর্মশালার কার্যক্রম আরো বেগবান হবে বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status