ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গুইমারাতে বিজিবি ও সিপকসের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 January, 2026, 4:25 PM

গুইমারাতে বিজিবি ও সিপকসের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গুইমারাতে বিজিবি ও সিপকসের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় তীব্র শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি, শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতাল এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)-এর যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে গুইমারা বিজিবি সেক্টর সদর দপ্তর মাঠে স্থানীয় অন্তত দুই শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মো. মিজানুর রহমান।

এ সময় কর্ণেল মো. মিজানুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। অসহায় মানুষের পাশে বিজিবি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।”

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাফিস ইসলামসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও এর আগে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)-এর উদ্যোগে অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সেক্টর কমান্ডারের সহধর্মিণী ও সিপকসের সহ-সভানেত্রী উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

শীতার্ত মানুষের মাঝে এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status