ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
জিয়ানগরে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জিয়াউল হক, পিরোজপুর
প্রকাশ: Thursday, 8 January, 2026, 4:16 PM
সর্বশেষ আপডেট: Thursday, 8 January, 2026, 4:18 PM

জিয়ানগরে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জিয়ানগরে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জাতীয় মৎস্য সমিতির প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যোগদান করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয়ে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জিয়ানগরে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জিয়ানগরে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আজ তৃণমূল থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জিয়ানগরে শতাধিক নেতাকর্মীর যোগদান সেই গণজোয়ারেরই প্রতিফলন। বিএনপি কখনো আপোষের রাজনীতি করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ও আপসহীন। আজকের এই যোগদান আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে।

অনুষ্ঠান শেষে নবযোগদানকারী নেতাকর্মীরা অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে বিএনপির সব কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status