ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডাকযোগে চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকি,কক্সবাজার–৪ আসনে চাঞ্চল্য
এইচ.কে রফিক, উদ্দিন
প্রকাশ: Sunday, 4 January, 2026, 4:43 PM

নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডাকযোগে চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকি,কক্সবাজার–৪ আসনে চাঞ্চল্য

নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডাকযোগে চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকি,কক্সবাজার–৪ আসনে চাঞ্চল্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসনে রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছেন বলে জানা যায়।

ভুক্তভোগী শাহজাহান চৌধুরী জানান, মুমিনুল ইসলাম, আঞ্চলিক কো-অর্ডিনেটর কক্সবাজার-৭১ নামক অজ্ঞাত পরিচয় থেকে পাঠানো ওই চিঠিতে তাকে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

চিঠিতে সরাসরি নির্বাচনী কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং ভয়ভীতি প্রদর্শনের ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি একজন গণমানুষের নেতা। ভয় দেখিয়ে আমাকে রাজনীতি থেকে সরানো যাবে না। জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে আমি শেষ পর্যন্ত থাকব।

এদিকে হুমকির বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে তারেক রহমান তাকে সাহস রাখার আহ্বান জানান এবং বলেন, বিএনপি এ ধরনের সন্ত্রাস ও হুমকির রাজনীতিতে বিশ্বাস করে না।

আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে তারেক রহমান এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি জনসম্মুখে তুলে ধরার জন্য শাহ জাহান চৌধুরীকে মুঠোফোনে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি প্রার্থীকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়। তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার–৪ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। এখানে নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা বা হুমকিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন ভোটারগণ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status