গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলামের জন্মদিন পালন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 4 January, 2026, 11:49 AM
গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলামের জন্মদিন পালন
উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর মহানগর প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলামের জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগর প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা ও দোয়ার মাধ্যমে এই আনন্দঘন অনুষ্ঠান সম্পন্ন হয়।
জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেল নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ফাহিম ফরহাদ।
এতে অংশ নিয়ে বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম মানিক, ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ক্লাবের সাধারণ সম্পাদক এম আখতারুজ্জামান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাসান আলী, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারি, আব্দুল হাকিম, সোহরাব হোসেন পিয়াস, লাভলী আক্তার, হাফিজা আক্তার এবং এম হাসিবুজ্জামান-সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আনিসুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। পরিশেষে, উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে মিষ্টি মুখ করানো হয়। শেষার্ধে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।