ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
৫-৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপের স্কোয়াড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 January, 2026, 10:22 AM

৫-৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপের স্কোয়াড

৫-৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপের স্কোয়াড

মাসখানেক পরই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসির এই মেগা ইভেন্টের জন্য ইতোমধ্যে স্কোয়াড সাজিয়েছে প্রতিযোগী দেশগুলো। যদিও সেই স্কোয়াডে এখনও পরিবর্তনের সুযোগ আছে তাদের সামনে। বিশ্বকাপের জন্য নামিবিয়ার স্কোয়াড ঘোষণায় চমক দেখা গেছে। তাদের স্কোয়াডে অন্তত এমন পাঁচজন ক্রিকেটার আছেন যারা ন্যূনতম ১০টি আন্তর্জাতিক ম্যাচও খেলেননি।

নামিবিয়ার স্কোয়াডে তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটারের আধিক্য দেখা যায়। সেখানে অবশ্য পরিচিত নামও আছে, যারা লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির প্রতিনিধিত্ব করছেন। গেরহার্ড ইরাসমাস, জ্যান নিকোল লফটি-ইটন, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, জ্যান ফ্রাইলিঙ্ক, জেজে স্মিট, মালান ক্রুগার ও রুবেন ট্রাম্পেলম্যানরা আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০–এর বেশি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৩০ বছর বয়সী অভিজ্ঞ তারকা ইরাসমাস বিশ্বকাপে নেতৃত্ব দেবেন নামিবিয়াকে। 

আফ্রিকান দেশটির ১৫ সদস্যের স্কোয়াডে থাকা সবচেয়ে অনভিজ্ঞ ক্রিকেটার ম্যাক্স হেইনো। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামিবিয়ার ঐতিহাসিক জয়ের ম্যাচে অভিষেক হয়েছিল তার। ৩২ রানে ২ উইকেট নেওয়া হেইনো আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ওই ম্যাচই খেলেছেন। এমনকি ২৫ বছর বয়সী অলরাউন্ডার উইলেম মাইবার্গ এখনও কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি, ওয়ানডে খেলেছেন কেবল একটি। 


এ ছাড়া নামিবিয়ার স্কোয়াডে অছেন ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ২৮ বছর বয়সী টপঅর্ডার ব্যাটার লরেন স্টিনক্যাম্প, ৩টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা ২২ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটার জ্যান বাল্ট এবং ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলা আরেক মিডলঅর্ডার ব্যাটার ডিলান লেইচার। এর বাইরে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে থাকা ২০ বছর বয়সী অলরাউন্ডার আলেক্সান্ডার বাসিং-ভলশেঙ্ক ৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া গ্রুপপর্বে খেলবে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে আইসিসির এই মেগা ইভেন্ট।

নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড শোল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, জ্যান নিকোল লফটি-ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, জ্যান বাল্ট, ডিলান লেইসার, উইলেম মাইবার্গ, ম্যাক হেইনো ও আলেক্সান্ডার বাসিং-ভলশেঙ্ক (ট্রাভেলিং রিজার্ভ)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status