|
মাদুরো ক্ষমতাচ্যুত হলে ভেনেজুয়েলার নেতৃত্বে বসবে কে?
নতুন সময় ডেস্ক
|
![]() মাদুরো ক্ষমতাচ্যুত হলে ভেনেজুয়েলার নেতৃত্বে বসবে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, মাদুরোকে ভেনেজুয়েলা থেকে সরিয়ে তিনি সন্তুষ্ট এবং আপাতত নতুন কোনো হামলার পরিকল্পনা নেই। তবে, এতে নতুন প্রশ্ন উঠেছে—মাদুরো ছাড়া কে বসবে ক্ষমতার আসনে? এমন পরিস্থিতিতে তিনজন প্রভাবশালী ব্যক্তির দিকে তাকিয়ে বিশ্লেষকরা। তারা হলেন—ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাডরিনো লোপেজ। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই তিনজনই রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হন, যা নেতৃত্বে আসার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। প্যাডরিনো ও কাবেলোর সামরিক বাহিনীর ভেতরে শক্ত অবস্থান রয়েছে। সেনাবাহিনীর আনুগত্য কার দিকে যাবে, সেটাই নির্ধারণ করবে পরবর্তী ক্ষমতার ভারসাম্য। বিশেষজ্ঞদের মতে, সামরিক বাহিনীর ভূমিকা এখানে হবে সবচেয়ে 'গুরুত্বপূর্ণ'। অন্যদিকে, ডেলসি রদ্রিগেজের প্রভাব মূলত বেসামরিক প্রশাসন ও অর্থনীতিতে। তবে, সামরিক বাহিনীর ভেতরে তার সরাসরি প্রভাব তুলনামূলক কম। আরেকটি বড় অনিশ্চয়তা বিরোধী শিবিরকে ঘিরে। ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে জয় দাবি করা বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর নেতৃত্বাধীন জোট ইতোমধ্যেই প্রকৃত রাজনৈতিক পরিবর্তনের দাবি তুলেছে। কেবল মাদুরোর অপসারণেই তারা সন্তুষ্ট নাও হতে পারে। সব মিলিয়ে, মাদুরোর ভবিষ্যৎ অনিশ্চিত হলেও ভেনেজুয়েলার ক্ষমতার লড়াই যে এখনো শেষ হয়নি—তা স্পষ্ট। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
