ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রুমায় ম্রো তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক: সাচিংপ্রু জেরী
অংবাচিং মারমা রুমা,বান্দরবান
প্রকাশ: Saturday, 3 January, 2026, 5:35 PM

রুমায় ম্রো তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক: সাচিংপ্রু জেরী

রুমায় ম্রো তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক: সাচিংপ্রু জেরী

বান্দরবানের রুমা উপজেলা গালেঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এম্পু পাড়া ম্রো সম্প্রদায়ের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ জানুয়ারি (শনিবার) বিকাল ৩টায় এম্পু পাড়া মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ -৩-৪ শতাধিক দর্শকের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় চিম্বুক ম্রো একাদশ ও বান্দরবান ম্রো একাদশ। নির্ধারিত সময়ে চিম্বুক ম্রো একাদশ ২–০ গোলে বান্দরবান ম্রো একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা আহ্বায়ক ও ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী।

রুমায় ম্রো তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক: সাচিংপ্রু জেরী

রুমায় ম্রো তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক: সাচিংপ্রু জেরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু হেডম্যা, রুমা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি থুইসাঅং মারমা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেন,শহীদ জিয়ার স্মৃতিকে ধারণ করে এমন একটি ক্রীড়া আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। ম্রো সম্প্রদায়ের তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। ক্রীড়া চর্চা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

রুমায় ম্রো তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক: সাচিংপ্রু জেরী

রুমায় ম্রো তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক: সাচিংপ্রু জেরী

তিনি আরও বলেন, ক্রীড়া চর্চা যুব সমাজকে মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণরা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবেও দৃঢ় ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সমাজ গঠনে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status