|
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে কূটনীতিকদের স্বাক্ষর
নতুন সময় প্রতিবেদক
|
![]() খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে কূটনীতিকদের স্বাক্ষর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোকবই খোলার পর সরেজমিনে দেখা যায়, একে একে বিভিন্ন দেশের প্রতিনিধি আসছেন এবং শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষরও করেছেন তারা। এরই মধ্যে শোকবইয়ে স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনেই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮ দেশের প্রতিনিধি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসন অফিসে শোকবই খোলা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শোকবইয়ে স্বাক্ষর গ্রহণ শুরু হয়। তা রাত ৯টা পর্যন্ত চলবে। এরপর আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষর চলবে। তিনি আরো জানান, শোকবইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
