কুড়িগ্রামে ৬ ভুয়া মুক্তিযোদ্ধাসহ সারাদেশে মোট ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়েছে ২৪ ডিসেম্বর। এর আগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সনদ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব সনদ বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সনদধারীদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর তালিকায় থাকা ব্যক্তিরা রয়েছেন। যাচাই-বাছাইয়ে তাদের মুক্তিযোদ্ধা দাবি অসত্য প্রমাণিত হওয়ায় গেজেট বাতিল করা হয়েছে বলে জামুকা সূত্র জানায়। বর্তমানে সারাদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
কুড়িগ্রামে বতিল হওয়া ৬ ভুয়া মুক্তিযোদ্ধারা হলেন কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়নের মৃত: করিম বক্সের পুত্র মোঃ আব্দুল হাই সরকার, যার লাল মুক্তিবার্তা নং:- ০৩১৬০১০২৬৬, কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার মৃত: নছর উদ্দিনের পুত্র মোঃ কছিয়ত ব্যাপারী যার লাল মুক্তিবার্তা নং:- ০৩১৬০১০৩২৭, এছাড়া উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজেরচর এলাকার মৃত: আব্দুল আলীর পুত্র মোঃ হাবিবুর রহমান, যার লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০৭০০৭১, ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত: নইমুদ্দিন শেখের পুত্র মোঃ আঃ মালেক, যার লাল মুক্তিবার্তা নং: ০৩১৬০৪০৪০৮ এবং পাথরডুবি, ফুলকুমার ইউনিয়নের মৃত: মনসপ আলীর পুত্র।