ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
যশোরে পিতার কবর জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 29 December, 2025, 5:08 PM

যশোরে পিতার কবর জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে পিতার কবর জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তাঁর পিতা,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।আজ সকাল ৯টার দিকে অনিন্দ্য ইসলাম অমিত যশোর শহরের উপকণ্ঠে অবস্থিত কারবালা কবরস্থানে তাঁর পিতার কবরের পাশে দাঁড়ান।

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।কবর জিয়ারত শেষে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মরহুম তরিকুল ইসলাম আজীবন যশোরের মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন।

যশোরে পিতার কবর জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে পিতার কবর জিয়ারত করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন অনিন্দ্য ইসলাম অমিত

তাঁর সুযোগ্য সন্তান হিসেবে আমি তাঁরই আদর্শ ও রাজনৈতিক পথ অনুসরণ করে যশোর-৩ আসনের মানুষের সেবা করতে চাই।তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আসন্ন নির্বাচনী লড়াইয়ে কাজ করার আহ্বান জানান।দলীয় সূত্র জানায়, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে অনিন্দ্য ইসলাম অমিত বিশাল এক শোভাযাত্রাসহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

সেখানে তিনি যশোর-৩ সদর আসনের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন।উল্লেখ্য, মরহুম তরিকুল ইসলাম বিএনপির জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাঁর রাজনৈতিক প্রভাব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো মানুষের মুখে মুখে সমাদৃত। পিতার সেই রাজনৈতিক উত্তরাধিকার নিয়েই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status