ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 29 December, 2025, 11:13 AM

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন তুলে ফেলায় অগ্নিবীণা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার উত্তর দিকে সালটিয়া মাঠখোলা এলাকা পর্যন্ত আসতে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, আনুমানিক ১৫ ফুট রেললাইন রাতের আঁধারে তুলে ফেলা হয়েছে। এ কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেললাইনে মেরামত করতে চেষ্টা চলছে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status