ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে ১ নম্বর কনডম ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি’র ‘সেনসেশন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 December, 2025, 6:47 PM

বাংলাদেশে ১ নম্বর কনডম ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি’র ‘সেনসেশন’

বাংলাদেশে ১ নম্বর কনডম ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি’র ‘সেনসেশন’

বাংলাদেশের ১ নম্বর কনডম ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে সেনসেশন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে প্রাপ্ত এই সম্মান ব্র্যান্ডটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

এই স্বীকৃতি দেশের সার্বিক কন্ট্রাসেপটিভ বাজারে সেনসেশন ব্র্যান্ডের শক্তিশালী ও প্রভাবশালী উপস্থিতির সুস্পষ্ট প্রমাণ। ভোক্তাদের চাহিদা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসএমসি গত ৫০ বছর ধরে গুণগত মানসম্পন্ন জন্মনিরোধক সামগ্রী দেশের সর্বত্র সহজলভ্য ও সুলভ মূল্যে নিশ্চিত করে আসছে। এই ধারাবাহিকতায় ৩০ বছরেরও বেশি সময় ধরে সেনসেশন পরিবার পরিকল্পনার পাশাপাশি তরুণদের যৌনস্বাস্থ্য সুরক্ষায়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ বিষয়ে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে এসএমসির নতুন নতুন উদ্ভাবন, দায়িত্বশীল ও কৌশলগত মার্কেটিং কমিউনিকেশন এবং শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কই আজকের এই সাফল্য এনে দিয়েছে। তরুণ প্রজন্মের কাছে সেনসেশন শুধু পরিবার পরিকল্পনার সামগ্রীই নয়, বরং এটি একটি পরিপূর্ণ লাইফস্টাইল।

এসএমসির মার্কেটিং টিমের দায়িত্বশীল যোগাযোগ কৌশল সেনসেশন এর সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কার্যকর গণমাধ্যম প্রচার, ডিজিটাল সম্পৃক্ততা ও সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের কাছে একটি পরিচিত লাইফস্টাইল আইকনে পরিণত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ব্র্যান্ডের প্রবৃদ্ধিকে একীভূত করে সেনসেশন তার বাজার অবস্থান ও উদ্দেশ্য-উভয়ই আরও শক্তিশালী করেছে।

এই স্বীকৃতি উপলক্ষে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ভোক্তা, অংশীদার ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই অর্জন ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত সকলের। 
এই গুরুত্বপূর্ণ অর্জন উদযাপনের পাশাপাশি, সেনসেশন ভবিষ্যতেও তার নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করার এবং বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status