ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আশাশুনিতে নদীর বাধ থেকে মাটি কাটার আভিযোগে মোবাইল কোর্টে ৩ জনকে একমাস করে কারাদন্ড প্রদান
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 28 December, 2025, 6:26 PM

আশাশুনিতে নদীর বাধ থেকে মাটি কাটার আভিযোগে মোবাইল কোর্টে ৩ জনকে একমাস করে কারাদন্ড প্রদান

আশাশুনিতে নদীর বাধ থেকে মাটি কাটার আভিযোগে মোবাইল কোর্টে ৩ জনকে একমাস করে কারাদন্ড প্রদান

সাতক্ষীরা জেলার আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে এক মাস করে কারাদণ্ড  প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে  আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।উপজেলার   গুনাকরকাটি ব্রীজের কাছে বেতনা নদীর তীরে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে ৩ জনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে জেল প্রদান করা হয়।

জরিমানার টাকা পরিশোধে সক্ষম না হওয়ায় বিজ্ঞ আদালত কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসেন, বুধহাটার আইয়ুব আলীর ছেলে হাসান ও বেকু মেশিন মালিক টাঙ্গাইলের বেতুনলোহলিয়া গ্রামের সরোয়াদ্দী মোড়লের ছেলে আইয়ুব মোড়ল প্রত্যেক কে এক মাস করে জেল প্রদান করেন। এসময় থানার এসআই অনাথ মিত্র সহ সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের আশাশুনি থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status