ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপির সংসদ সদস্য প্রার্থী সরফুদ্দিন সান্টুকে উজিরপুর উপজেলা শ্রমিক দলের শুভেচ্ছা ও অভিনন্দন
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Sunday, 28 December, 2025, 5:35 PM

বিএনপির সংসদ সদস্য প্রার্থী সরফুদ্দিন সান্টুকে উজিরপুর উপজেলা শ্রমিক দলের শুভেচ্ছা ও অভিনন্দন

বিএনপির সংসদ সদস্য প্রার্থী সরফুদ্দিন সান্টুকে উজিরপুর উপজেলা শ্রমিক দলের শুভেচ্ছা ও অভিনন্দন

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুর উপজেলা শ্রমিক দল।

শনিবার এক সৌজন্য সাক্ষাতে উজিরপুর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক **মোঃ শাহাদুৎ সরদার (কমরেড)**সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী বলেন,“দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো।”

সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার (কমরেড) বলেন,“উজিরপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে শ্রমিক দল বদ্ধপরিকর। স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের দুঃশাসন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।”

এসময় নেতৃবৃন্দ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর বিজয় নিশ্চিত করতে উজিরপুর উপজেলা শ্রমিক দল সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।

শুভেচ্ছা গ্রহণকালে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এস এম সরফুদ্দিন আহমেদ সান্টু শ্রমিক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বলেন,“শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শ্রমিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সঙ্গে নিয়ে জনগণের পক্ষে কাজ করে যেতে চাই।”অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status