ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এএএবি-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 December, 2025, 5:18 PM

এএএবি-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

এএএবি-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২৭ ডিসেম্বর, ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাসার উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব প্রকৌশলী আসফিয়া সুলতানা । কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মৌসুমী সরকার রাখী। 

১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ খুরশীদ আলম ও  এস এম শাহজাহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হোসাইন মোহাম্মদ হাই জকী। গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. কে এম এ তারেক, সমাজকল্যাণ ও নেটওয়ার্কিং সম্পাদক হিসেবে মোঃ আশিকুর রহমান এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমাতুজ জোহরা বৃতি। এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান ও সজল কান্তি ঘোষ।

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি) অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন বৃত্তির আওতায় সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে প্রত্যাবর্তনকারী সরকারি ও বেসরকারি পেশাজীবীদের একটি সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে জ্ঞান বিনিময়, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ছয় শতাধিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status