ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা সারাদিনে মিলেনি সূর্যের দেখা
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Sunday, 28 December, 2025, 5:08 PM

কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা সারাদিনে মিলেনি সূর্যের দেখা

কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা সারাদিনে মিলেনি সূর্যের দেখা

কলাপাড়াতে গত দুই দিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। খুব ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলার বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছে ৫০ মিটারের নিচে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না, ফলে সারাদিনই আবছা পরিবেশ বিরাজ করছে।

ঘন কুয়াশার শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে যান চলাচলে দেখা দিয়েছে চরম ঝুঁকি। কুয়াশা ও পিচ্ছিল সড়কের কারণে দিনের বেলাতেও অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কোথাও কোথাও কুয়াশার কারণে সাময়িক যানজটও সৃষ্টি হচ্ছে।

এদিকে শীতের প্রকোপ দিন দিন বাড়তে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ভোরের দিকে কাজে বের হওয়া শ্রমিক, জেলে, কৃষক ও রিকশাচালকদের কষ্ট বেশি লক্ষ্য করা যাচ্ছে। শীত থেকে বাঁচতে অনেকেই খড়কুটো বা কাঠ জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন।

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ১২টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন ঘন কুয়াশা ও শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, তীব্র ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা শীত থেকে বাঁচতে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status