|
খাগড়াছড়িতে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট: নাশকতা রোধে কঠোর অবস্থানে জেলা পুলিশ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট: নাশকতা রোধে কঠোর অবস্থানে জেলা পুলিশ রোববার (২১ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। সভায় খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি, বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, উৎসব চলাকালে গির্জা ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল জোরদার করা হবে। পাশাপাশি নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তৎপরতা সক্রিয় রাখা হবে, যাতে ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়সহ সকল নাগরিক নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন। ![]() খাগড়াছড়িতে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট: নাশকতা রোধে কঠোর অবস্থানে জেলা পুলিশ সভায় উপস্থিত চার্চের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং উৎসবকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, জেলা পুলিশ ও স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় খাগড়াছড়িতে এবার বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট শান্তিপূর্ণ, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপিত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
