ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 December, 2025, 10:50 AM

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এক উদ্ধারকর্মীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার দিকে যাচ্ছিল বাসটি।

একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি ‘অতিরিক্ত দ্রুতগতিতে’ চলছিল। এ সময় সড়কের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার পর মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়।

পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে।

পুরোনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status