ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৪ স্কুলছাত্রী, ৭২ ঘন্টা পেরিয়েও মেলেনি সন্ধান
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 6:21 PM

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৪ স্কুলছাত্রী, ৭২ ঘন্টা পেরিয়েও মেলেনি সন্ধান

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৪ স্কুলছাত্রী, ৭২ ঘন্টা পেরিয়েও মেলেনি সন্ধান

পটুয়াখালীর বাউফল উপজেলায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে চার স্কুলছাত্রী। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত রোববার সকালে উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় তারা। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও কোনো তথ্য না পেয়ে পরিবারের সদস্যরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিদ্যালয়, আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, নিখোঁজ সানজিদা আক্তার ও ইসমত জেরিন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে সানজিদা আক্তার রায়সা। অপরদিকে আয়শা আক্তার অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ঘটনার দিন ওই তিন শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। পরে অভিভাবকদের কাছ থেকে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সহপাঠী ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে তারা নিজেরাই বিভিন্ন স্থানে খোঁজ চালান। কোথাও কোনো সন্ধান না পেয়ে রাতে বাউফল থানায় জিডি করা হয়। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের কারও কাছে মোবাইল ফোন নেই। তাই প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তারপরও বাস, লঞ্চসহ বিভিন্ন যাতায়াতমাধ্যমে অনুসন্ধান চালানো হচ্ছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status