|
মাধবপুরে রোভার স্কাউটদের প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে রোভার স্কাউটদের প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হবিগঞ্জ জেলা রোভার সম্পাদক রণজিৎ কুমার দাস, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, হিসাববিজ্ঞান প্রধান মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও হবিগঞ্জ জেলা রোভার কমিশনার মো. জাহির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল বারী খান শাকিল। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প সচিব জগদীশ দেবনাথ কোষাধ্যক্ষ এ কে এম মাহবুবুর আর. এস.এল, প্রশিক্ষকবৃন্দ সাবেক রোভার মেট প্রমুখ। ক্যাম্পে অংশগ্রহণকারী মধ্যে শাহিদা আক্তার নুহা বলেন, ‘এই ফ্রেন্ডশিপ ক্যাম্প আমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব গড়ে তুলতে সহায়ক হয়েছে। দলগত কাজ, শৃঙ্খলা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বগুণ শেখার সুযোগ পেয়েছি। এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত হলে রোভার স্কাউটদের দক্ষতা আরও বাড়বে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
