|
অস্ত্রোপচারের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে আনুন ৫ পরিবর্তন
নতুন সময় ডেস্ক
|
![]() অস্ত্রোপচারের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে আনুন ৫ পরিবর্তন শুরুতেই সতর্ক হলে রোগ বাড়তে পারে না। কিন্তু বিষয়টি এমনই যে, বহুক্ষেত্রেই সংকোচের কারণে অসুখ গোপন করেন রোগী। তবে রোগ বেড়ে গেলে অস্ত্রোপচার করা ছাড়া কোনো উপায় নেই। তবে শুরুর দিকে জীবনযাপনে পরিবর্তন আনলেই প্রতিরোধ করা যায় রোগটি। কিভাবে অর্শের সমস্যা থেকে রেহাই পাবেন প্রতিদিনের ডায়েটে বেশি করে শাকসবজি রাখুন। সবজি মানে কেবল আলু-পেঁয়াজ নয়। মৌসুমি সবজি খেতে হবে নিয়ম করে। কোষ্ঠকাঠিন্য কমাতে খুবই উপযোগী ঢেঁড়স। পাশাপাশি, ফাইবার বেশি আছে এমন খাবারও খেতে হবে নিয়মিত। পালং, নটের মতো শাক রাখুন দুপুরের খাবারে। পটল, শসা খোসাসমেত খাওয়ার চেষ্টা করুন। অফিস ডেস্কে একটানা এক জায়গায় বসে কাজ করলেও অর্শের সমস্যা বাড়ে। তাই এ দিক-ও দিক চলাফেরা করা বা কায়িক পরিশ্রম করা জরুরি। খাবার খাওয়ার পর প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিট হাঁটুন। দিনে অন্তত আধ ঘণ্টা সময় শরীরচর্চার জন্য বের করুন। খাদ্যতালিকায় প্রায়শই পাঁঠা কিংবা খাসির মাংস থাকে? অর্শের সমস্যা থাকলে রেড মিট থেকে দূরে থাকাই শ্রেয়। মাংসে ভরপুর প্রোটিন থাকলেও ফাইবার থাকে কম। আর ফাইবার কম থাকলেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। অর্শ থাকলে পানি খেতে হবে বেশি করে। পানি কম খেলে মলত্যাগের সময়ে সমস্যা বেশি হয়। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি খেতেই হবে। অর্শ কমাতে রোজ পেট পরিষ্কার করতে হবে। সেই কাজে সাহায্য করতে পারে ইসবগুল। অনেকেই রাতে শুতে যাওয়ার আগে তা পানিতে গুলে খেয়ে নেন। সকালে পেট পরিষ্কার হয়ে যায়। ইসবগুল খাওয়ার জন্য সাধারণত চিকিৎসকের পরামর্শ নিতে হয় না। তবে ঝুঁকি না নিয়ে চিকিৎসককে দেখিয়ে নিতে পারেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
রাজারহাটে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ
