সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে চার দিনব্যাপী ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প উদ্বোধন
শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প। কলেজ প্রাঙ্গণে ১৮ ই ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের দাতা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এফ. এ.এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফেসর মোঃ সেলিম সিলেট বিভাগীয় স্কাউট রোভার নেতা প্রতিনিধি, প্রফেসার মোঃ ইলিয়াস বখত চৌধুরী জালাল (উডব্যাজার) সাবেক অধ্যক্ষ জেলা কথা, বৃন্দাবন সরকারি কলেজ, মোহাম্মদ শরিফ জসীম এ, এলটি (সিএলটি সম্পন্ন) ব্রাহ্মণবাড়িয়া, রন্জিত কুমার দাস সম্পাদক হবিগঞ্জ জেলা রোভার, মোহাম্মদ সোলেমান মিয়া উডব্যাজার,কমিশনার বাংলাদেশ স্কাউটস, মাধবপুর উপজেলা, মাধবপুর প্রেসক্লাব সাবেক সভাপতি আলা উদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালমান আহমেদ সভাপতি মোঃ জাহির উদ্দিন , ক্যাম্প চীপ ও অধ্যক্ষ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ, কমিশনার হবিগঞ্জ জেলা রোভার।
প্রধান ও শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। চার দিনব্যাপী আয়োজিত এ ফ্রেন্ডশিপ ক্যাম্পে পরিচিতি পর্ব, দলভিত্তিক খেলাধুলা, নেতৃত্ব ও ব্যক্তিত্ব উন্নয়নমূলক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন বর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এসব কার্যক্রমে অংশগ্রহণ করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। সফলভাবে সম্পন্ন হওয়া এই ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প কলেজের সহশিক্ষা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।