ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৩ শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 5:31 PM

নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৩ শিক্ষার্থী

নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৩ শিক্ষার্থী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রথমদিন বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্যদিয়ে একমাস ব্যাপি বাংলাদেশের সর্ববৃহৎ পাব্লিক পরীক্ষার সূচনা হলো।

এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নাঙ্গলকোট উপজেলার ১৬টি কেন্দ্র থেকে মোট ৩৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।এর মধ্যে স্কুল থেকে ২৩৪৮জন ও মাদ্রাসা থেকে ১৫৫২ জন। পরীক্ষা সংশ্লিষ্টদের মারফতে জানা যায় পরীক্ষার প্রথম দিনেই মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সর্বাধিক ১৯জন সহ সর্বমোট ১৩৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

 কাকৈরতলা কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না এবং সর্বাধিক ৫৫৬জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কেন্দ্র ছিল নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র।জানা যায়  কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

প্রথমদিন পরীক্ষা উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দুপুর ১২টা নাগাদ পৌরসভার আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের জানান, এ বছর নাঙ্গলকোটের সবকটি কেন্দ্রে পরিচ্ছন্ন ও নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন পরীক্ষা পদ্ধতির এ ধারা এবং পরীক্ষার এমন সুষ্ঠু পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status