ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 15 December, 2025, 6:21 PM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে ভারত থেকে আসা ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিনসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্বার করেছে বিজিবি। 

সোমবার সকাল ৯টার দিকে সীমান্তের জিরো লাইন থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকা থেকে এসব অস্ত্র উদ্বার করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। 

বিজিবি জানায়, দেশের আইন-শৃংখলা অস্থিতিশীল করতে দুষ্কৃতিকারীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র চোরাচালান হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপালপুর এলাকায় টহল দল দুজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগ থেকে ৪টি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্বার করা হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status