|
দীঘিনালায় সেনাবাহিনীর প্রীতি ম্যাচ ও শীতবস্ত্র বিতরণে পাহাড়ি জনগণের আনন্দ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালায় সেনাবাহিনীর প্রীতি ম্যাচ ও শীতবস্ত্র বিতরণে পাহাড়ি জনগণের আনন্দ এ সময় সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট বিভ্রান্তি দূরীকরণের লক্ষ্যে সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কুশলাদি বিনিময় করেন। পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় জনগণকে খেলাধুলা ও বিনোদনে সম্পৃক্ত করতে ভলিবল ও নেট বিতরণ করা হয়। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে প্রীতি ভলিবল ম্যাচ আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে সেনাবাহিনী। সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এসব উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগণ সন্তোষ প্রকাশ করে দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
