|
ফুটওভার ব্রিজের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ফুটওভার ব্রিজের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এলাকাবাসী জানায়, সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়ক এবং গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে এলাকাবাসী, স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা অংশগ্রহণ করেন। পরে তারা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ![]() ফুটওভার ব্রিজের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সড়ক দুর্ঘটনা এড়াতে এবং প্রাণ বাঁচাতে নাওজোর ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি ফুটওভার ব্রিজ খুবই জরুরি। এ ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, এলাকাবাসী নাওজোর এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন। পরে তারা নিজেরাই মহাসড়ক থেকে সরে গেছেন। এ সময় প্রায় ১০-১৫ মিনিট মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
