|
পার্বত্য তিন আসনে জাতীয় দলগুলোর প্রার্থী না দেওয়ার আহ্বান ইউপিডিএফ'র
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() পার্বত্য তিন আসনে জাতীয় দলগুলোর প্রার্থী না দেওয়ার আহ্বান ইউপিডিএফ'র পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার কথা উল্লেখ করে পার্বত্য অঞ্চলের তিনটি সংসদীয় আসনে প্রার্থী না দিতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে ইউপিডিএফ। শুক্রবার (১২ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসা বলেন, ইউপিডিএফ শুরু থেকেই গণতান্ত্রিক পদ্ধতিতে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান প্রত্যাশা করে আসছে। শত দমন-পীড়ন, উসকানি ও চাপ সত্ত্বেও গত ২৭ বছর ধরে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ অঞ্চলের জনগণের ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি জানান, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ইউপিডিএফ ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একই ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে। বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর সমস্যা, আশা-আকাঙ্ক্ষা ও দাবিগুলো জাতীয় সংসদে যথাযথভাবে উপস্থাপনের জন্য নিজ নিজ জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইউপিডিএফ সভাপতি। জাতীয় সংসদে পাহাড়ি জনগণের জন্য সংরক্ষিত আসনের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পাহাড়িদের স্বার্থ, অনুভূতি এবং অস্তিত্ব সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব জাতীয় রাজনৈতিক দলকে কোনো পাহাড়ি বা অপাহাড়ি প্রার্থী না দেওয়ার আহ্বান জানান তিনি। ইউপিডিএফের এই দাবির প্রতি সমর্থন জানাতে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতিও আহ্বান জানান প্রসিত বিকাশ খীসা। এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে জোট বা সমঝোতায় না যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে ইউপিডিএফ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
