ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
ক্ষমতায় গেলে কৃষি–শিক্ষা–নারী উন্নয়নে কাজ করবে বিএনপি: অনিন্দ্য ইসলাম অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:50 AM

ক্ষমতায় গেলে কৃষি–শিক্ষা–নারী উন্নয়নে কাজ করবে বিএনপি: অনিন্দ্য ইসলাম অমিত

ক্ষমতায় গেলে কৃষি–শিক্ষা–নারী উন্নয়নে কাজ করবে বিএনপি: অনিন্দ্য ইসলাম অমিত

যশোর সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও নারীদের ভাগ্যোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে। পাশাপাশি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হবে।  

তিনি বলেন, নেতারা জনগণের জন্য কাজ করবে নেতাদের পেছনে জনগণ নয়, বরং নেতারাই সাধারণ মানুষের সমস্যা সমাধানে এগিয়ে যাবে। নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে নারী ভোটারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মসংস্থান ও উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। 

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের যুগ্ম আহবায়ক রিংকি বেগম। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ইঞ্জিনিয়ার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সল, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোতফা, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভির রায়হান তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status