ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
সাইয়্যেদুল আলম'কে বিএনপি'র মনোনয়ন দেয়ার দাবিতে গাজীপুরে মশাল মিছিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:56 AM

সাইয়্যেদুল আলম'কে বিএনপি'র মনোনয়ন দেয়ার দাবিতে গাজীপুরে মশাল মিছিল

সাইয়্যেদুল আলম'কে বিএনপি'র মনোনয়ন দেয়ার দাবিতে গাজীপুরে মশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি থেকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল'কে ধানের শীষের মনোনয়ন দেয়ার দাবি তোলা হয়েছে। এমন দাবি জানিয়ে বিশাল এক মশাল মিছিল করেছেন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে সন্ধ্যা ৭টায় জয়দেবপুরের চান্দনা চৌরাস্তা গোল-চত্বরে গিয়ে শেষ হয়।

সাইয়্যেদুল আলম'কে বিএনপি'র মনোনয়ন দেয়ার দাবিতে গাজীপুরে মশাল মিছিল

সাইয়্যেদুল আলম'কে বিএনপি'র মনোনয়ন দেয়ার দাবিতে গাজীপুরে মশাল মিছিল

মিছিলে নেতৃত্ব দেন মো. খায়রুল ইসলাম, নজরুল ইসলাম ও আলমগীর হোসেন-সহ কয়েকশ নেতাকর্মীরা। এতে অংশ নেন অসংখ্য কর্মী সমর্থকেরা। নেতা, কর্মী ও সমর্থকদের দাবি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির নেতাকর্মী এবং দেশবাসী যখন উদ্বিগ্ন হয়ে দোয়া অনুষ্ঠান করছেন। ঠিক তখন একটি ষড়যন্ত্রের মাধ্যমে গাজীপুর-১ আসনে একজন বিতর্কিত নেতাকে তড়িঘড়ি করে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ওই নেতার বিগত দিনের কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনা রয়েছে জানানো হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে। তারা পূর্ব ঘোষিত ওই প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দিয়ে ১আসনে ঘোষিত প্রার্থীর স্থলাভিষিক্ত করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আগামীতে সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status