|
‘উইন্টার ব্লুজ়’ ঠেকিয়ে রাখা কঠিন নয়, কী ভাবে কাটিয়ে উঠবেন অবসাদ?
নতুন সময় ডেস্ক
|
![]() ‘উইন্টার ব্লুজ়’ ঠেকিয়ে রাখা কঠিন নয়, কী ভাবে কাটিয়ে উঠবেন অবসাদ? ‘স্যাড’ কী? খালি চোখে শীতকে রঙিন মনে হলেও এই ঋতুর প্রভাবে অনেকের মনই ধূসর হয়ে ওঠে। পিকনিক, ঘোরা-বেড়ানো, বিয়েবাড়ি, খাওয়াদাওয়া, বড়দিন, নতুন বছর — একাধিক অনুষ্ঠান থাকা সত্ত্বেও মনের কোণে কেন মেঘ জমে তা স্পষ্ট করে বলা যায় না। মনোবিদরা বলছেন, ঋতুকালীন মনখারাপের বিষয়টির জন্ম হয়েছিল মূলত শীতপ্রধান দেশে। ডিসেম্বর-জানিয়ারি মাসে পৃথিবীর অন্য গোলার্ধে দিন ছোট হয়ে আসে। প্রবল ঠান্ডা, ঝিরঝিরে বৃষ্টি কিংবা তুষারপাতে বাইরে বেরোনো প্রায় বন্ধ করে দেন সেখানকার মানুষজন। স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হয়। যে কারণে অবসাদ আসে। আবার, দীর্ঘ দিন সূর্যের আলো না দেখলেও মনখারাপ হতে পারে। এটা যে শুধুমাত্র শীতপ্রধান দেশেই সীমাবদ্ধ, তা কিন্তু নয়। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ’- এর দেওয়া তথ্য অনুযায়ী, এই ধরনের অবসাদ মূলত শুরু হয় শরতের শেষ থেকে। শীত জুড়ে চলতে থাকে এই সমস্যা। বসন্ত থেকে আবার ধীরে ধীরে এই অবসাদ কাটতে শুরু করে। চিকিৎসকরা বলছেন, যে হেতু শীতপ্রধান দেশে যে হেতু শীতের সময়ে দিন ছোট হয়ে আসে, সূর্য ওঠেই না প্রায় দিন। ফলে দেহের নিজস্ব যে ছন্দ বা সার্কাডিয়ান রিদম ব্যাহত হয়। তার প্রভাবেই মনমেজাজ বিগড়ে যেতে পারে। ‘স্যাড’ ঠেকিয়ে রাখার উপায় কী? ১) ঠান্ডা থাকলেও অল্প সময়ের জন্য বারান্দা বা ছাদ থেকে ঘুরে আসা যায়। জানলার ধারে বসেও কিছুটা সময় কাটানো যেতে পারে। দিনের আলোতে মন ভালো হয়ে যেতে পারে। ২) এই সময় শারীরিক ভাবে সক্রিয় থাকা বিশেষ প্রয়োজন। ঠান্ডার সময়ে শরীরচর্চা করতে অনীহা বোধ করেন অনেকে। যে কারণে ‘হ্যাপি’ হরমোনের ক্ষরণ এবং কার্যকারিতা ব্যাহত হয়। হরমোনের হেরফেরেও কিন্তু মনখারাপের তীব্রতা বাড়তে পারে। ৩) পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষের সঙ্গ মনখারাপকে কাছে ঘেঁষতে দেয় না। মনখারাপের ওষুধ হয়ে উঠতে পারে ‘টক থেরাপি’। ভরসা করে মনের কথা কাউকে বলতে না পারলে লিখেও রাখা যেতে পারে। ৪) সিজ়নাল ডিপ্রেশন ঠেকিয়ে রাখতে অনেক সময়ে ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। মনমেজাজ ভালো রাখতে এই ভিটামিনের যথেষ্ট ভূমিকা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
