|
সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের
মো: সিয়াম হোসেন, বেলকুচি
|
![]() সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত মঞ্জুর কাদের ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পানি উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করেছেন। তার সংসদীয় পথচলা শুরু হয় পাবনা-১ আসনে। ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি ওই আসনের এমপি ছিলেন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আবারও একই আসনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, যদিও মেয়াদ ছিল জুন পর্যন্ত। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এনসিপি জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে মেজর (অব.) মঞ্জুর কাদের তাদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির মতে, তার অভিজ্ঞতা ও কর্মমুখী ভাবনা এলাকাবাসীর মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
