|
এক নিমিষেই পুড়ে ছাই সাইফুল ইসলামের স্বপ্নের বসতভিটা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() এক নিমিষেই পুড়ে ছাই সাইফুল ইসলামের স্বপ্নের বসতভিটা বুধবার (১০ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে দীঘিনালা উপজেলার ৪নং ওয়ার্ডের বেতছড়ি পূর্ব পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দেখে-শুনে ওঠার আগেই সবকিছু পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, জমিজমার গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় সব মালামাল ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ![]() এক নিমিষেই পুড়ে ছাই সাইফুল ইসলামের স্বপ্নের বসতভিটা এদিকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে সাইফুল ইসলামের পরিবার চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় এলাকাবাসী দ্রুত প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা, পুনর্বাসন ও মানবিক সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
