|
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক, দ্রুত গ্রেপ্তারের দাবি
শরীফ মেহেদী হাসান
|
|
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক, দ্রুত গ্রেপ্তারের দাবি ঘটনাস্থান পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য রংপুর ২ তারাগঞ্জ, বদরগঞ্জ। আলহাজ্ব আনিসুল ইসলাম মন্ডল। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তুই তো এইরম থাকত ও আইনশৃঙ্খলা বাহিন উদ্বোধন কর্তৃপক্ষর কাছে দ্রুত বিচারের দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, যোগেশ চন্দ্র রায় ছিলেন অত্যন্ত সৎ, শান্ত স্বভাবের ও মানবিক একজন মানুষ। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা হিসেবে সমাজে তাঁর ছিল ব্যাপক সম্মান। এমন একজন মানুষের ওপর রাতের অন্ধকারে এ ধরনের হামলা গ্রামবাসী মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ—দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘরের দরজা ভেঙে ঢুকে প্রথমে যোগেশ চন্দ্র রায়কে এবং পরে তাঁর স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। তাঁরা প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। যোগেশ চন্দ্র রায় রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। স্বামী–স্ত্রী দুজনই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। তাঁদের দুই ছেলে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মরত—ঢাকায় এসবি-তে রাজেশ রায় এবং র্যাব–৫ এ সুবেন্দ্র রায়। এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার পিছনে কি রহস্য এখনো নিশ্চিত নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
