ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
ইয়ারব হোসেন,সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 7 December, 2025, 6:51 PM

সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন কুমার (৪৮) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে। সাতক্ষীরা সদর থানার এসআই ফারুক আলী বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে। হোটেল মালিক আবু বক্কর সিদ্দিকী জানান, শুক্রবার রাত ১২টার পর হোটেল কক্ষ ভাড়া নেন তিনি। আজ রাত ৮টার দিকে ভাড়া তোলার জন্য ডাকাডাকি করতে গেলে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়।পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status