|
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
|
|
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী তিন বারের প্রধানমন্ত্রী আপসহীন মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের কল্যাণে প্রয়োজন। শনিবার (৬ ডিসেম্বর) শনিবার বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কয়রা পাইকগাছা (খুলনা ৬) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এখন তিনি শুধু বিএনপির নেত্রী নয়, দেশের মানুষের নেত্রী। যা এপর্যন্ত কেউ অর্জন করতে পারেনি। এই সংকটকালে দেশ, দেশের মানুষ ও গনতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন। দেশের ক্রান্তিকাল সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া কোন অপশক্তির কাছে কখনো মাথা নত করেনি। দেশের মানুষ কে সাথে নিয়ে বারবার গনতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। নির্বাচন নিয়ে চলছে নানা ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র থেকে দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য বেগম জিয়ার দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রয়োজনে মহান আল্লাহ প্রিয় নেত্রী কে দ্রুত সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। তিনি দেশের এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জিএম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান মিস্ত্রি, , তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, পৌরসভা বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডভোকেট এস্কেন্দার, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষী রাণী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, মাষ্টার মুজিবুর রহমান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট সাইফুদ্দিন সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, বাসন্তী রাণী মন্ডল ও আনারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
