ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
রেড সি উৎসবে ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি, ডাকোটা-জেসিকার সঙ্গে ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 December, 2025, 2:05 PM

রেড সি উৎসবে ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি, ডাকোটা-জেসিকার সঙ্গে ছবি ভাইরাল

রেড সি উৎসবে ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি, ডাকোটা-জেসিকার সঙ্গে ছবি ভাইরাল

সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনে পর্দা উঠেছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এর। লোহিত সাগরের তীরে অনুষ্ঠিত এই উৎসবে এবারও বলিউড ও হলিউড তারকার মিলনমেলা দেখা গেছে লাল কার্পেটে। সবার নজর কাড়েন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

উদ্বোধনী দিনে অংশ নেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা ও ফিফটি শেডস অব গ্রে-খ্যাত ডাকোটা জনসনও। তাদের সঙ্গে ঐশ্বরিয়ার সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা এবং একসঙ্গে তোলা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভক্তরা এই ত্রয়ীকে ‘অপ্রত্যাশিত কিন্তু মনোমুগ্ধকর তারকামিলন’ বলে মন্তব্য করছেন। ছবিতে তাদের সঙ্গে ছিলেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান জমানা আল রশিদ।

রেড কার্পেটে ঐশ্বরিয়া হাজির হন সাদা-কালো ব্লেজার স্টাইলের একটি পোশাকে, যাতে সোনালি কারুকাজ নজর কাড়ে। অন্য লুকে দেখা যায় ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে-যা সম্পূর্ণ করেন পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপে। তার এই আভিজাত্যপূর্ণ স্টাইল সবার প্রশংসা কুড়িয়েছে।

মাত্র পাঁচ বছরে রেড সি উৎসবটি বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। উদ্বোধনী আসরে অতিথিদের স্বাগত জানান চেয়ারম্যান জমানা আল রশিদ ও উৎসব পরিচালক মোহাম্মদ আল-তুর্কি। এ বছর ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ কিংবদন্তি মাইকেল কেইনসহ কয়েকজন বরেণ্য শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বলিউড থেকে ঐশ্বরিয়ার পাশাপাশি অংশ নিচ্ছেন কৃতি স্যাননও। শুক্রবার উৎসবের একটি বিশেষ সেশনে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status