ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
লাকসাম প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শারমিন সুলতানা, লাকসাম:
প্রকাশ: Saturday, 6 December, 2025, 2:04 PM

লাকসাম প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লাকসাম প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার )৪ ডিসেম্বর) প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, র‌্যালি ও কেককাটা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। লাকসামের সাংবাদিকরা দীর্ঘ ৪০ বছর ধরে এলাকার সত্য তুলে ধরে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আগামীদিনেও পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতার সাথে কাজ করে যাবেন-এমনটাই প্রত্যাশা আমার। প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস বলেন, লাকসাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর চার দশক পার হলেও সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব ধরে রাখতে চাই। প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল বলেন, লাকসাম প্রেস ক্লাবের যাত্রা ছিল সংগ্রামের। আজকের এই শক্ত অবস্থান গড়ে উঠেছে প্রবীণ সাংবাদিকদের শ্রম ও নতুনদের উৎসাহে।উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট এম এস দোহা বলেন, বর্তমানে যেসব খবর মূলধারার মিডিয়া তুলে ধরতে পারছে না, তা সোশ্যাল মিডিয়া তুলে ধরছে। নতুন মিডিয়া গণমাধ্যমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে-এ বাস্তবতা মেনে নিয়ে সাংবাদিকদের আরও হতে হবে। সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত লাকসাম প্রেস ক্লাব সৎ ও নীতিগত সাংবাদিকতা চর্চায় কাজ করে যাচ্ছে। আমরা সৎ সাংবাদিকতা চর্চার পাশাপাশি মানবিকতায় অনন্য ভূমিকা রাখতে চাই। এরই অংশ হিসেবে তিনি মুমুর্ষ রোগীকে নিজের শরীরের রক্তদানের ঘোষণার পাশাপাশি মানবিক এমন কর্মকাণ্ডে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এগিয়ে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি লাকসাম প্রেস ক্লাবককে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক চন্দন সাহা, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, তথ্য ও ড্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল এবং ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ খলিলুর রহমান, জামাল উদ্দিন স্বপন, মনির হোসেন, নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন মিন্টু, নাঙ্গলকোট প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সোহরাব হোসেন, আজিম উল্যাহ হানিফ, লাকসাম সাংস্কৃতিক জোটের নেতা অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, কন্ঠশিল্পী রাকিব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রেস ক্লাব কার্যালয় থেকে একটি
বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেককাটা হয় এবং আলোচনা সভার মধ্য দিয়ে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status