|
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু খেলায় সভাপতিত্ব করেন পরচিালক যশোর আনসার ব্যাটালিয়ন (২৯বিএন) মোঃ তরফদার আলমগীর হোসেন, এ সময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন উপপরিচালক মোঃ খাদেমুল ইসলাম, আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী, বরিশাল আনসার ব্যাটালিয়নের সহকারী পরচিালক মোঃ মিজানুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বৃহস্প্রতিবার ২৩ এপ্রিল, ২ দিনব্যাপী খুলনা ও বরিশাল রেঞ্জের ৬ টি আনসার ব্যাটালিয়নের ফুটবল, ভলিবল ও কাবাডি দল খেলায় অংশগ্রহণ করছে। আঞ্চলিক পর্বের খেলাগুলো এ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ কমান্ডার বলেন, ক্রীড়া শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা গড়ে তোলে। দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে আনসার ভিডিপি বাহিনীর বিশাল ঐতিহ্য রয়েছ। এ বাহিনী তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াবিদ সংগ্রহ করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদে পরিণত করে। বাহিনীর ক্রীড়াবিদগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সফলতা লাভ করেছে। উদ্বোধনের পরপরই ফুটবল ও ভলিবল খেলার প্রতিযোগিতা শুরু হয়। এতে খুলনা ও বরিশাল রেঞ্জের বিভিন্ন আনসার ব্যাটালিয়ন থেকে আগত দলগুলো অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি ০২ দিনব্যাপী চলবে এবং প্র্র্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
