|
ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা দপ্তরে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা দপ্তরে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে কার্যালয়ের সার্বিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। মাঠপর্যায়ের পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, সহকারীসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ আন্দোলনী পরিবেশে রূপ নেয়। অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য,পদোন্নতির অনিয়ম,পদসংকট ও কাঠামোগত জটিলতা,সুবিধা-অসুবিধার বৈষম্য,ইত্যাদি সমস্যায় তারা ভুগছেন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো ফুলবাড়ীতেও এই কর্মবিরতি পালন করা হচ্ছে। তাদের অভিযোগ, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা প্রাপ্য মর্যাদা, পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বারবার দাবি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন ছাড়া উপায় ছিল না। মাঠপর্যায়ের এক কর্মচারী বলেন, “বছরের পর বছর ঘরে ঘরে গিয়ে দায়িত্ব পালন করছি। কিন্তু পদোন্নতি ও বেতন কাঠামোয় আমরা ন্যায্যতা পাই না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আরেক কর্মকর্তা জানান,এটি আমাদের ন্যায্য অধিকারের আন্দোলন। সরকার দ্রুত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে আমরা আশা করি। কর্মসূচির কারণে পরিবার পরিকল্পনা সেবা নিতে আসা অনেক মানুষ সাময়িক অসুবিধায় পড়েন। কেউ ফিরে যান, কেউ অপেক্ষায় থাকেন কর্মসূচি শেষ হওয়ার জন্য। তবে আন্দোলনকারীদের বক্তব্য আমরা সেবা দিতে আগ্রহী, কিন্তু ন্যায্য অধিকার ছাড়া কাজ করা কঠিন। দাবি বাস্তবায়িত হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। এলাকাবাসীর দাবি সরকার দ্রুত আলোচনায় বসে দাবি-দাওয়া সমাধান করবে যাতে পরিবার পরিকল্পনা বিভাগের গুরুত্বপূর্ণ জনসেবামূলক কার্যক্রম ব্যাহত না হয়। জনস্বাস্থ্যের জন্য এই সেবা অত্যন্ত জরুরি হওয়ায় দীর্ঘস্থায়ী অচলাবস্থা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলেও তারা মত দেন।ফুলবাড়ীতে টানা তৃতীয় দিনের মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। এখন সকলের দৃষ্টিই—কত দ্রুত সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেই দিকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
গাজীপুরের রাজবাড়ি ডিসি কার্যালয়ের দেয়ালে গ্রিল কেটে তৈরি ‘পাখির কুঠরি’, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসার ঝড়
সাতক্ষীরা তালায় কয়েক কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ ৪ সদস্য গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে ঘরে তুলে ধ/র্ষ/ণের অভিযোগ
