|
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে গিয়ে অধ্যাপক ডা. সিদ্দিকী বলেন, আগামী ১২ ঘণ্টা তার স্বাস্থ্য নিবিড় পর্যবেক্ষণে থাকবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনও বলা যাচ্ছে না। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।” এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গত ১৫ অক্টোবরও তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
