|
টেইলর সুইফট-কেলসির বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু
নতুন সময় ডেস্ক
|
![]() টেইলর সুইফট-কেলসির বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন গায়িকার সূত্রের বরাত দিয়ে ইউএস সান জানিয়েছে, শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছেন তারা। পরিবর্তে সুইফট নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বিলাসবহুল বাড়িকেই বিয়ের ভেন্যু হিসেবে সাজাচ্ছেন। ইতিমধ্যে বাড়ির আঙিনায় নতুন করে বাগান তৈরি ও পরিমার্জনের কাজ শুরু হয়েছে। সূত্র বলছে, সুইফট চান তার বিয়ের অনুষ্ঠান ফুলে ফুলে ভরে উঠুক। অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনাও করেছেন গ্র্যামিজয়ী এই পপ আইকন। একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘ছোটবেলা থেকেই টেইলর স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে নিজের বিয়ে করার।’ বিয়ের প্রস্তুতি আরও পরিণতি পেয়েছে ব্রাইডসমেড বাছাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে নির্ধারণ করেছেন সুইফট। শুরুতে সীমিত পরিসরে আয়োজনের কথা ভাবলেও এখন তা বদলে বড়সড় অনুষ্ঠানের দিকে ঝুঁকেছেন তিনি। জানা গেছে, অন্তত ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সুইফট আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বুঝেছেন, জীবনের এমন বড় মুহূর্ত ছোট করে উদ্যাপন করার কোনো মানে নেই।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রামগঞ্জ পৌরসভার নতুন কর নির্ধারণ নিয়ে বিতর্ক: সাময়িক স্থগিত করলেন সাংসদ শাহাদাত হোসেন সেলিম
দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ
আইইবিতে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে অটোক্যাড প্রশিক্ষণ শুরু
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সুইপারের মেয়ের বিয়ের দাওয়াতে গিয়ে প্রশংসায় ভাসছেন ডিসি
