|
চকবাজার থানার ব্যারাক থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চকবাজার থানার ব্যারাক থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ব্যারাকের টয়লেট থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। তিনি চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, সকালে ব্যারাকের বাথরুমে গামছা নিয়ে অহিদুর টয়লেটে যান। সকালে সাড়ে দশটার দিকে আরেকজন পুলিশ সদস্য টয়লেটে যাওয়ার জন্য যান। অনেকক্ষণ অপেক্ষার পর উকি দিয়ে দেখেন ভিতরে একজন ঝুলে আছে। তিনি বলেন, তার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে টয়লেটের দরজা ভাঙা হয়। দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। পরে অহিদুরকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ধারণা করছি অহিদুর আত্মহত্যা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
